top of page

আমার কথা

আমি মোঃ আশরাফি -আল-মামুন। আমার জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। এইচ এস সি পর্যন্ত পড়াশোনাও সেখানেই।এরপর সরকারী তিতুমীর কলেজ থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছি। বর্তমানে প্রভাষক হিসেবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের গণিত বিভাগে কর্মরত আছি।

গণিত ভালোলাগা ও ভালোবাসার জায়গা।সেই ভালোলাগা ও ভালোবাসা থেকেই স্বপ্ন দেখি একদিন আমাদের দেশের শিক্ষার্থীরা গতানুগতিক ধরাবাধার শৃঙ্খল ভেঙে গণিতের আনন্দ বুকে নিয়ে বেড়ে উঠবে, গণিতকে পৃথিবীর অন্যতম আনন্দদায়ক বিষয় হিসেবে উপস্থাপন করবে । 

গণিতের মত এত চমৎকার একটি বিষয়কে আমাদের দেশের ছেলেমেয়েরা ভয় পায়, এটা খুবই পীড়াদায়ক।ওরা গণিত নিয়ে প্রশ্ন করতে ভয় পায়, নিজের মত করে অঙ্ক করলে পরীক্ষায় নম্বর পাবে কি না এ নিয়ে শঙ্কিত থাকে। ফলে মনের কৌতুহলী পরিবেশটা বিরক্তিতে রূপান্তরিত হয়। তারা বেড়ে উঠুক কৌতুহলী মন নিয়ে, প্রশ্ন করুক নির্ভয়ে।প্রতিনিয়ত মনের গহীন কুঠুরীতে নতুন নতুন চিন্তার উদয় হোক।

PicsArt_01-17-09.01.29.png
  • Facebook
  • YouTube

All Rights Reserved by Md.Asrafi Al Mamun

bottom of page